1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

করোনায় আরও ৫ হাজারের বেশি মৃত্যু, শনাক্ত চার লাখ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ১৫৪ বার দেখা হয়েছে

সারা বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পাঁচ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন চার লাখ ছয় হাজার ২৩৫ জন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লাখ ২১ হাজার ৪৬৮ জনের। আর এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে সংক্রমিত হয়েছে ২৫ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার ৫৪৪ জন। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ১২ লাখ ৮৩ হাজার ১১৪ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন চার কোটি ৮০ লাখ ৭২ হাজার ৮৯৮ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৮৪ হাজার ৭৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৮০ লাখ ৫০ হাজার ৫০৯ জন।

করোনায় ভারতে সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৫৩৬ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৬৩ হাজার ৬৫৫ জনের। আর সেরে উঠেছেন তিন কোটি ৩৮ লাখ ৪৯ হাজার ৭৮৫ জন।

করোনায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় লাখ ১১ হাজার ৩৮৪ জনের। মোট সংক্রমিত হয়েছে দুই কোটি ১৯ লাখ ৬০ হাজার ৭৬৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন দুই কোটি ১১ লাখ ৬২ হাজার ৪৬ জন।

তালিকায় এরপরে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও কলম্বিয়া।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৩০ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯২৬ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন ১৫ লাখ ৩৬ হাজার ৭৪৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েেক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026