1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা, সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৮৫৮ মামলা, রেকার ও ডাম্পিং ৮১৬ গাড়ির প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিতে প্রযুক্তি ও বাজেট বাড়ানোর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময় শৃঙ্খলার স্বীকৃতিস্বরূপ চলতি বছর ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পাচ্ছে পিজিআর: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ২ হাজার ৫৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও নগদ অর্থ বিতরণ বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত কৃষক দল নেতার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রতিমন্ত্রীর রাজশাহীর গোদাগাড়ীতে ৩০ লাখ টাকার হেরোইন ও হাইড্রোসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উত্তরার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার মেরামত প্রকল্পে ৮৪ লাখ টাকার গাড়ি ভাড়া ও সম্মানি প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে পরিকল্পনা কমিশনের প্রশ্ন

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত কৃষক দল নেতার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রতিমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় নিহত বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদ বাদল মোড়লের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে, অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না এবং আইনানুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গতকাল শনিবার (৪ জুলাই) বিকেলে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে নিহত বাদল মোড়লের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী বলেন, নিহত বাদল মোড়লের স্ত্রী ও সন্তানের পুনর্বাসন ও সহায়তায় বিএনপি পরিবার এবং সরকার যৌথভাবে কাজ করবে।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় অবস্থানের কথা উল্লেখ করে শেখ ফরিদুল ইসলাম বলেন, পূর্ববর্তী সরকারের আমলের নির্মমতা ও অন্যায়ের বিরুদ্ধে দেশের মানুষ অবস্থান নিয়েছে। বিএনপি কখনোই হত্যা, চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। যারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করছে, সংগঠনে তাদের কোনো স্থান হবে না।

হত্যাকাণ্ডের তদন্ত ও আইনি প্রক্রিয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আসামিদের দ্রুত গ্রেফতারের বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেছেন। খুলনা রেঞ্জের ডিআইজি এবং বাগেরহাটের পুলিশ সুপার এই বিষয়ে সার্বক্ষণিক তৎপর রয়েছেন। মামলাটির এজাহারভুক্ত দুই আসামিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে। এই পরিস্থিতিতে তিনি দলীয় নেতা-কর্মীদের ধৈর্য ধারণ করার এবং স্থানীয় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।

উক্ত কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপি নেতা অহিদুজ্জামান পল্টু, এসকেন্দার হোসেন, ফকির তারেক, শেখ মঈন, আজাদ আবুল কালাম এবং জেলা যুবদল নেতা সাঈদ নিয়াজ হোসেন শৈবালসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026