1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বাংলাদেশ ডেস্ক

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে সড়ক, রেলপথ ও নৌপরিবহন এবং বন্দর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছে উভয় দেশ। গত বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং যুক্তরাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী হেইডি আলেকজান্ডারের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বৈঠকে বাংলাদেশের সামুদ্রিক খাত, বন্দর অবকাঠামো এবং জাহাজ নির্মাণ শিল্পে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক রুটে চলাচলকারী বাংলাদেশি নাবিকদের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান জানানো হয়েছে।

বৈঠকের শুরুতে বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন। দ্বিপক্ষীয় আলোচনায় মন্ত্রী শেখ রবিউল আলম উল্লেখ করেন যে, বাংলাদেশের বর্তমান সরকার জনগণের বিপুল সমর্থনে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তিনি সুশাসন, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান প্রশাসনের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। একই সাথে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সামগ্রিক সংস্কার কার্যক্রমে যুক্তরাজ্যের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ‘ওকে টু বোর্ড’ (OKTB) এবং অন্যান্য ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজতর করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করা হয়। মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশি সমুদ্রগামী পেশাদারদের বৈশ্বিক মানদণ্ডে দক্ষ করে তোলা হচ্ছে, তাই তাদের আন্তর্জাতিক চলাচলের সুযোগ আরও সহজ হওয়া প্রয়োজন। এছাড়া বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে অধিকতর ব্রিটিশ বিনিয়োগ, যৌথ উদ্যোগ (জয়েন্ট ভেঞ্চার), প্রযুক্তি হস্তান্তর এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) সম্প্রসারণের জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানানো হয়।

সামুদ্রিক পরিবেশ রক্ষা ও শিল্প খাতের আধুনিকায়ন প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে জাহাজ পুনর্ব্যবহার-সংক্রান্ত ‘হংকং আন্তর্জাতিক কনভেনশন’ বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে দেশের মোট ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানদণ্ড অর্জন করতে সক্ষম হয়েছে। অবশিষ্ট ইয়ার্ডগুলোকে পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সরকারের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক ও টেকসই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রধান উৎস না হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং কার্বন নির্গমন হ্রাস-সংক্রান্ত বৈশ্বিক উদ্যোগকে দৃঢ়ভাবে সমর্থন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ, সবুজ প্রবৃদ্ধি এবং একটি টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে উভয় দেশের মন্ত্রী সড়ক, নৌ ও রেলপথ পরিবহন, বন্দর অবকাঠামো উন্নয়ন, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। এই দ্বিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। বৈঠক শেষে বাংলাদেশের সড়ক, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রী হেইডি আলেকজান্ডারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026