1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ঘোষণা: শিগগিরই খুলছে জুলাই জাদুঘর

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ১৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ১৯১ বার দেখা হয়েছে

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে অন্তত ১৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। অগ্ন্যুৎপাতের পর অন্তত তিন শতাধিক পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মিয়ামি হেরাল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, এখনো সাত ব্যক্তি নিখোঁজ রয়েছেন। অগ্ন্যুৎপাতের কারণে ছাই ছড়িয়ে পড়ে গ্রামগুলো ঢেকে গেছে। ছাই ও ধ্বংসাবশেষের মধ্য দিয়ে প্রাণ বাঁচানোর জন্য স্থানীয়রা ছোটাছুটি করছেন।

সরকারি কর্মকর্তারা আরো বলছেন, অগ্ন্যুৎপাতের ঘটনায় কুরাহ কোবোকান গ্রামে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। কাদা এবং ভেঙে পড়া গাছের কারণে রাস্তা আটকে গেছে। ফলে উদ্ধারকারীরা বেশ কয়েকটি গ্রামে পৌঁছতে পারেননি।

বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। লাভার ছাই পানিতে মিশে ঘন কাদা তৈরি হয়েছে। লুমাজাং এবং পার্শ্ববর্তী জেলা মালাংয়ের সঙ্গে সংযোগকারী প্রধান সেতু এবং সেই সঙ্গে একটি ছোট সেতু ব্যবহার করা যাচ্ছে না।

এরই মধ্যে সেনাবাহিনীকে সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছে।
সূত্র : মিয়ামি হেরাল্ড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026