1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বর্তমান সরকারের প্রথম ছয় মাসে দেশের অর্থনীতি: ১২ সূচকে অগ্রগতি, ১৯টিতে অবনতি নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণে ইউক্রেনের সংশ্লিষ্টতা অস্বীকার করলেন জেলেনস্কি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বিএনপি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে: নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া রাজনৈতিক সভা-সমাবেশে কোনো বাধা নেই দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট চালুর বিষয়ে ঢাকা ও দিল্লির আলোচনা মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর পর্যন্ত বাড়াল সরকার ১৭ বছরে গ্যাস আমদানির নামে লুটপাট: জ্বালানি সংকট নিরসনে আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর ভারত সফর ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে কাজ চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

ফকিরহাটে জাতীয় দলের গোলকিপার জিয়ার সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর কুশল বিনিময়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

খেলাধূলা ডেস্ক

বাগেরহাটের ফকিরহাটে জাতীয় ফুটবল দলের গোলকিপার শেখ জিয়াউর রহমান (জিয়া) এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়নের ফলতিতা এলাকায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় দলের গোলকিপার শেখ জিয়াউর রহমানের ফুটবল ক্যারিয়ার ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের আধুনিকায়ন, তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াবিদদের মানোন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের ক্রীড়া খাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে জাতীয় দলের এই ফুটবলারের পাশাপাশি উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এ সময় তারা ফকিরহাট উপজেলার স্থানীয় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, তরুণ সমাজকে খেলাধূলায় আরও বেশি উদ্বুদ্ধকরণ এবং মাঠের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় ও আলোচনা করেন।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল, সাংগঠনিক সম্পাদক নোমান আল-মেহেদী, সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন এবং সাবেক আহ্বায়ক ফকির শহীদুল আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026