1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

একাব্বরের আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন এমপির স্ত্রীসহ ৯ নেতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ১৭৮ বার দেখা হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

শূন্য ঘোষিত টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইসি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। আগামী ১৬ জানুয়ারি ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে এই আসনটিতে।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ৯ প্রত্যাশী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন বলে দলীয় সুত্রে জানা গেছে।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য খন্দকার এ. হাফিজ, কার্যকরী সদস্য খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত একাব্বর হোসেন এমপি’র সহধর্মিণী ঝর্ণা হোসেন, এমপি পুত্র কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খ. বিপ্লব মাহমুদ উজ্জ্বল, ইবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর, যাচাই-বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ও প্রতীক বরাদ্দ ২৮ ডিসেম্বর। প্রসঙ্গত, টানা চারবারের সাংসদ এমপি একাব্বর হোসেন গত ১৬ নভেম্বর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026