1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
গাঁজা আত্মসাতের অভিযোগে কুমিল্লার দাউদকান্দি থানার ওসি প্রত্যাহার গণতন্ত্র সুসংহতকরণ ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী ক্রিপ্টোকারেন্সি ও ব্যবসা থেকে ট্রাম্পের শত কোটি ডলার আয়, স্বার্থের সংঘাতের অভিযোগ অস্বীকার হোয়াইট হাউজের ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার মেক্সিকোকে নকআউটের টিকিট এনে দিল কিনিয়োনেস ও জিমেনেজ ভারতের ৩১তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের বিল পাসের উদ্যোগ, লেবাননে অবস্থান জোরদারের ঘোষণা নেতানিয়াহুর নকআউটের দীর্ঘদিনের খরা কাটাল ব্রাজিল জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্বের নির্দেশ

মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

সারাদেশ ডেস্ক

মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর থানার নতুনগাঁও এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে একটি দোকানের সম্মুখস্থ সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—ঢাকার গেন্ডারিয়া এলাকার আবুল কাওসারের ছেলে মো. কামরুল হাসান রবিন (৩৩) এবং মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল গ্রামের মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮)। গ্রেফতারকৃত শান্ত ইসলাম বর্তমানে ঢাকার গেন্ডারিয়া (৪৭ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করছেন বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল মঙ্গলবার রাতে নতুনগাঁও এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনে পাকা সড়কে অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তিরা ওই স্থান দিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে কামরুল হাসান রবিনের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে আকাশি রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি ওজনের ৩টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। একই সাথে অপর অভিযুক্ত শান্ত ইসলামের হাতে থাকা প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একইভাবে মোড়ানো ১ কেজি ওজনের ২টি গাঁজার পোটলা জব্দ করা হয়। দুই আসামির কাছ থেকে সর্বমোট পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026