1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭২ বার দেখা হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার পালের হাট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেলে থাকা দুই স্কুলছাত্রী। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুই ছাত্রীর নাম সানজিদা আক্তার ইভা ও ফাহমিদা। সানজিদা রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের বাসিন্দা আরিফুর রহমানের মেয়ে ও ফাহমিদা আলমগীর হোসেনের মেয়ে। এর মধ্যে সানজিদা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ও ফাহমিদা রাজধানীর সেগুনবাগিচা গার্লস হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী। তারা সম্পর্কে একে অপরের মামাত-ফুফাত বোন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন এ খবর নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী লক্ষ্মীপুর-রামগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে।পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

আহত মোটরসাইকেল চালক আরিফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মেয়ে ও ভাতিজির সঙ্গে নিয়ে বোনের বাড়ি যাওয়ার পথে আহত হন তিনি।

আরিফুর রহমান তার পরিবার নিয়ে লক্ষ্মীপুর পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তার মেয়ে সানজিদা ও ভাগ্নে ফাহমিদাকে নিয়ে মোটরসাইকেলযোগে তিনি কেরোয়া গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন। ওই স্থানে পৌঁছালে তারা দুজন মোটরসাইকেল থেকে পড়ে যান। এতে রামগঞ্জ থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে একই সড়কের আটিয়াবাজার এলাকায় জনতা ট্রাকটি আটক করে। এ সময় চালককে আটক করে পুলিশে দেন স্থানীয় জনতা। তবে এ ঘটনায় মোটরসাইকেলচালক আরিফুর রহমানের কিছু হয়নি।

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026