1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

ছেলেকে যৌনাঙ্গ কেটে হত্যার পর মায়ের আত্মহত্যা চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৭২ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ সদরে যৌনাঙ্গ কেটে ছেলেশিশুকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। উপজেলার চণ্ডিদাসগাঁতী গ্রামে শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচ বছর বয়সী শিশুর নাম লিমন হোসেন। তার বাবা ইমরুল কায়েস একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে লিপি খাতুন তার বাড়ির পাশে একটি ঘাসের জমিতে শিশু লিমনকে নিয়ে যান। সেখানে তিনি ছুরি দিয়ে যৌনাঙ্গ কেটে লিমনকে হত্যা করেন।

ওসি আরও জানান, সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন লিপি খাতুন। পুলিশ রাত সাড়ে ৩টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জের ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, শিশুটির মাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026