1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

প্রথম অক্ষর ফাউন্ডেশনের চেয়ারম্যান-মহাসচিব কারাগারে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২৭৫ বার দেখা হয়েছে

আদালত প্রতিবেদক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় প্রথম অক্ষর ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমন চৌধুরী ও মহাসচিব নুসরাত জাহান লিন্ডাকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রাজধানীর সুবজবাগ থানায় করা মাদক মামলায় এ দুই আসামিকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাব-ইন্সপেক্টর রফিকুল ইসলাম।

আবেদনে বলা হয়,আসামিরা পিটিবি মিডিয়া, লামিয়া অনলাইন মার্কেটিং, প্রথম অক্ষর ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠানের আড়ালে মাদক ব্যবসা করতেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্যের প্রকৃত উৎস, পরিবহন, অর্থের লেনদেন, সহযোগী পলাতক আসামিদের বিষয়ে গুরুত্বর্পণ তথ্য দিয়েছেন। এ অবস্থায় আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে আটক রাখা প্রয়োজন।

আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট এসএম সাব্বির আহম্মেদ জামিন আবেদন করে শুনানি করেন। এর আগে গত ৬ নভেম্বর এ দুই আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৫ অক্টোবর সবুজবাগের অতীশ দীপঙ্কার রোডে অবস্থিত ইমন ও লিন্ডার বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে উত্তরা গোয়েন্দা বিভাগের বিমানবন্দর জোনাল টিম। এ সময় তিন হাজার ৪০০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় সবুজবাগ থানার সাব-ইন্সপেক্টর আবু সাঈদ তাদের বিরুদ্ধে মামলা করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026