1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জলবায়ু পরিবর্তন রোধে যুক্তরাজ্যের বড় শহরগুলোতে বিক্ষোভের ডাক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ১৭৬ বার দেখা হয়েছে

জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাজ্যের বড় শহর ও বিমানবন্দরগুলোতে বিক্ষোভের ডাক দিয়েছেন পরিবেশবিদরা। মূলত পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের দাবিতে এমন বিক্ষোভের আয়োজন করতে যাচ্ছে তারা।
শুক্রবার (৫ নভেম্বর) যুব ও পাবলিক ক্ষমতায়ন দিবসে ৮ থেকে ১০ হাজার মানুষ স্কটল্যান্ডের কেলভিংগ্রোভ পার্কে বিক্ষোভ করেন। এছাড়া গ্লাসগো স্কয়ার ও গ্লাসগো সিটি সেন্টারে সবাই মিলিত হন।
কপ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (৬ নভেম্বর) গ্লোবাল ডে অব অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস উপলক্ষে আনুমানিক ৫০ হাজার মানুষ কেলভিংগ্রোভ পার্ক ছেড়ে গ্লাসগো গ্রিনে যাবে।
সূত্র জানায়, গ্লাসগো বিমানবন্দরসহ যুক্তরাজ্যের ১০টি বিমানবন্দরে বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। গ্লাসগো শহরে মিছিল ও নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য রাস্তা বন্ধ এবং বিধিনিষেধ কার্যকর করবেন পরিবেশবাদীরা।
এই দুই দিন শহরে যানজট ও ভ্রমণে বিঘ্ন ঘটবে। গ্লাসগোতে ও এর আশেপাশে স্কটরেল সেবাগুলো আগে ও পরে উভয় দিনই ব্যস্ত থাকতে পারে। সম্মেলন রোববার (৭ নভেম্বর) বন্ধ থাকবে। সূত্র : বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026