1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

২১০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার দেখা হয়েছে

গত আড়াই বছরে দুদকের মামলার রায়ে দুর্নীতিবাজদের সাড়ে চারশ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছেন আদালত। একইসময়ে দুর্নীতির মামলায় স্থাবর-অস্থাবর সবমিলিয়ে প্রায় দুই হাজার ১০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক।

বুধবার (০৩ নভেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সচিব মু আনোয়ার হোসেন হাওলাদার এসব কথা বলেন।

তিনি বলেন, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করেন ও সম্পদের তথ্য গোপন করেন তারা সেই সম্পদ যাতে লুকায়িত করতে না পারেন সেজন্য ব্যবস্থা নেয় দুদক। সেই সম্পদ অবরুদ্ধ বা ফ্রিজ করতে আদালতের কাছে আবেদন করে দুদক।

তিনি আরও বলেন, বিজ্ঞ আদালত ২০১৯, ২০২০ ও ২০২১ সালে এই পর্যন্ত ৬২০ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। এই সম্পদ দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটে রেকর্ড ভুক্ত রয়েছে। এছাড়া অবরুদ্ধ রয়েছে ১ হাজার ৪৩৭ কোটি টাকা।

সচিব বলেন, দুর্নীতি মামলা শেষ হলে এসব সম্পদের মালিক যিনি অভিযুক্ত থাকেন তার পক্ষে যদি রায় হয় তাহলে, এসবের মালিক ফিরে পান। তা না হলে এসব সম্পদ বাজেয়াপ্ত করা হয়।   সচিব মু আনোয়ার বলেন,শুধু মাত্র দুর্নীতিবাজকে শাস্তি দেওয়া না রাষ্ট্রের অর্থ পাচার বন্ধ করা ও সেটা রিকোভার করাও দুদকের দায়িত্ব।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026