1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ইউরোপগামী ৭০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২১০ বার দেখা হয়েছে

লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকা করে সাগর পাড়ি দিয়েছিল। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা শনিবার এ কথা জানায়।

এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, নৌকা করে লিবীয় রাজধানী ত্রিপোলিতে ৮৯ অভিবাসন প্রত্যাশী ও দুটি লাশ আনা হয়েছে। আরো ৪০ জন নিখোঁজ রয়েছে।

এলার্ম ফোন বলছে, রাজধানী ত্রিপোলি থেকে ৭০ মাইল পশ্চিমে খোমস বন্দর থেকে ছাড়ার চারদিন পর ৭০ জন নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে। জাতিসংঘ শরণার্থী সংস্থা টুইটারে বলছে, শনিবার ৮৯ জীবিতকে ত্রিপোলিতে নিয়ে আসা হয়। এদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে।

 

আরও পড়ুন

মরক্কো, আলজেরিয়া, তিউনিশিয়ার বিরুদ্ধে কঠোর ম্যাক্রোঁ সরকার

 

সংস্থাটি আরো বলছে, রাবার ও কাঠের তৈরি নৌকায় করে যাত্রার পর এ ঘটনায় আরো ৪০ জন নিখোঁজ হয়েছে। তবে উভয় সংস্থা একই অভিবাসীদের নিয়ে কথা বলছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিবছর হাজার হাজার লোক লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে। চলতি বছর এ পর্যন্ত এই রুটে অন্তত এক হাজার ৩৬৯ অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026