1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

তৃতীয় বিয়েতে বসলেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

জাতীয় ডেস্ক

জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তিনি চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদের সঙ্গে তার বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে নিজেই এই খবর নিশ্চিত করেন অমিতাভ রেজা।

স্থানীয় সময় শুক্রবার, অমিতাভ রেজা তার ফেসবুক প্রোফাইলে মুশফিকা মাসুদের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে কুইন্স সিটি ক্লার্ক অফিসে তাদের উপস্থিতি স্পষ্ট দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে সেখানে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ছবিগুলোর ক্যাপশনে নির্মাতা লেখেন, “ইয়েস, ইটস নাও অফিশিয়াল; আলো এবং ছায়ার সঙ্গে জীবন যাপনের প্রতিশ্রুতি… চলো শুরু করি প্রিয় মুশফিকা মাসুদ।”

পোস্টটিতে তাদের হাস্যোজ্জ্বল ছবি ও একটি ছবিতে মুশফিকা মাসুদের হাতে বিয়ের আংটি স্পষ্ট দেখা যায়। এই ঘোষণার পরই তাদের বন্ধু, সহকর্মী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানাতে শুরু করেন।

অমিতাভ রেজার নতুন জীবনসঙ্গী মুশফিকা মাসুদ পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্য থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করার পর যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার লাভ করে খ্যাতি অর্জন করে।

গত মাসেই, অমিতাভ রেজা তার ফেসবুকে মুশফিকা মাসুদের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন, যা তাদের প্রেমের গুঞ্জনকে আরও তীব্র করে তোলে।

অমিতাভ রেজার এটি তৃতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে সময়ের সঙ্গে তাদের দাম্পত্য জীবন শেষ হয়ে যায়। বর্তমানে অমিতাভ রেজা বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন এবং সেখানে তার পেশাগত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026