1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের গেজেটভুক্তির আবেদনে ব্যাপক অনিয়ম, ২০০টি ভুয়া শনাক্ত কুমিল্লায় ফুটবল খেলা নিয়ে বিরোধে ব্রাজিল সমর্থক নিহত চাঁদপুরে সাবেক প্যানেল মেয়র ও যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াছ গ্রেপ্তার বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক পারফরম্যান্সের প্রশংসা ফিফা সভাপতির, রেফারিং নিয়ে নীরবতা কমিউনিটি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল, বিআরইবির সঙ্গে চুক্তি ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পুরো রেফারি প্যানেলই আর্জেন্টিনার যুক্তরাষ্ট্রে ফুটবল বিশ্বকাপ চলাকালে বর্ণবাদের শিকার ইউটিউবার আইশোস্পিড, তদন্তে ফিফা মিশরকে হারিয়ে মেসির সাত রেকর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত জাতিসংঘ সদরদফতরে বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

মিলিমিটার চরিত্রে পরিচিত রাহুল কুমারের বিয়ে, স্ত্রী তুরস্কের কেজিবান ডোগান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ মিলিমিটার চরিত্রে অভিনয় করা রাহুল কুমার সম্প্রতি বিয়ে করেছেন। তার স্ত্রী তুরস্কের নাগরিক কেজিবান ডোগান। যদিও সিনেমাটিতে স্বল্প সময়ের জন্য উপস্থিত থাকলেও, মিলিমিটার চরিত্রটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। তাদের বিয়ের ছবি এবং একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠে, যা নিয়ে এখন নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, দিল্লিতে এক ফটোগ্রাফারের ক্যামেরায় রাহুল কুমার এবং তার স্ত্রী কেজিবান ডোগান ধরা পড়েন। এ সময়ই তাদের সম্পর্ক এবং বিয়ের খবর প্রকাশ্যে আসে।

কেজিবান ডোগান বলেন, তাদের সম্পর্কের শুরুটা ‘থ্রি ইডিয়টস’ সিনেমার মাধ্যমেই হয়েছিল। তিনি জানান, সিনেমাটি দেখার পর তিনি রাহুল কুমারকে একটি টেক্সট পাঠান। “আমি যখন এই সিনেমাটি দেখেছিলাম, তখন তাকে (রাহুলকে) টেক্সট করি। সে এখানে অভিনেতা ছিল, মিলিমিটার নামে—মনে আছে?” বলেন কেজিবান। এর পরই তাদের মধ্যে কথোপকথন শুরু হয়, যা প্রায় ১৪ বছর আগে শুরু হয়েছিল।

রাহুল কুমার এবং কেজিবান ডোগান ২০২৩ সালের ৪ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের ছবিগুলো সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত হলে তা দ্রুত ভাইরাল হয়ে ওঠে। জানা গেছে, তারা হিন্দু এবং খ্রিস্টান উভয় রীতিতেই বিয়ে সম্পন্ন করেছেন। রাহুল কুমার নিজেই তাদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

‘থ্রি ইডিয়টস’-এ অভিনয়ের পর রাহুল কুমার বড় পরিসরে আর অভিনয় করতে দেখা না গেলেও তার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনেকেই মজা করে মন্তব্য করেছেন, “মিলিমিটার এখন কিলোমিটার হয়ে গেছে।”

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026