1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

৪০০ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ কিশোরীর, গ্রেফতার ৩

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২২৬ বার দেখা হয়েছে

ভারতের মহারাষ্ট্রে এক কিশোরীর ওপর নারকীয় অত্যাচারের অভিযোগ উঠেছে। গত ছয় মাসে তাকে ৪০০-র বেশি ব্যক্তি ধর্ষণ করেছে বলে অভিযোগ ১৬ বছরের ওই কিশোরী। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

ওই কিশোরীর দাবি, থানায় অভিযোগ করতে গিয়ে পুলিশের একজন কর্মীর লালসার শিকার হতে হয়েছে তাকে। বর্তমানে ওই কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা। এ ব্যাপারে চলতি সপ্তাহে অভিযোগ দায়ের হয়েছে।

মহারাষ্ট্রের বীড জেলার পুলিশ সুপার রাজা রামাস্বামী বলেছেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শিশুবিবাহ, ধর্ষণ, যৌন নিগ্রহ এবং পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। গত ছয় মাসে ৪০০ ব্যক্তি ওই কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। পুলিশের একজন সদস্যও ধর্ষণে অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

কিশোরী অভিযোগে উল্লেখ করেছেন, তার মা মারা গেছেন বেশ কয়েক বছর আগে। আট মাস আগে তার বাবা বিয়ে দিয়ে দেন। শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে। খারাপ ব্যবহার করে। সেখান থেকে পালিয়ে বাবার কাছে ফিরে এসেছিল সে। কিন্তু বাবা আশ্রয় দেয়নি। তারপর বীড জেলার আম্বাজোগাই বাসস্ট্যান্ডে বাধ্য হয়ে ভিক্ষা চাইতে শুরু করেন। ওই সময় থেকেই তার ওপর অত্যাচার শুরু হয়।

শিশু অধিকার রক্ষা কমিটিকে ওই কিশোরী জানিয়েছে, বহু লোক আমাকে নির্যাতন করেছে। আমি আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে অনেক বার গেছি। কিন্তু অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। এক পুলিশকর্মীও আমার ওপর অত্যাচার করেছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026