1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভারতে সন্ত্রাসীদের হামলায় চার সেনাসহ নিহত ৬

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৯১ বার দেখা হয়েছে
ভারতের মণিপুরে সন্ত্রাসীদের গুলিতে স্ত্রী ও সন্তানসহ আসাম রাইফেলসের এক কর্নেল ও ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কনভয়ের অন্য গাড়ি থেকে সেনা সদস্যরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা গা ঢাকা দেয়। ঘটনার পরেই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে সেনা এবং আসাম রাইফেলস।
হামলার পিছনে মণিপুরের জঙ্গিগোষ্ঠী ‘পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর’ (পিএলএএম) এবং মায়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীরও হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। গত বছরের মণিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছিল এই নাগা জঙ্গিগোষ্ঠী। ওই হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছিলেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026