1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

চীন-যুক্তরাষ্ট্র: দুই রাষ্ট্রপ্রধানের ভার্চুয়াল বৈঠক সোমবার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৬৭ বার দেখা হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সোমবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসতে পারেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন আশা করছে- বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেও কিছুটা স্থিতিশীলতা তৈরি করবে এই আলোচনা।

অবশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য মেটাতে চীনও প্রস্তুত। সম্প্রতি এমনটাই জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং। আর এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।

এদিকে তাইওয়ানসহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বেড়েছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। এবার সেসব উত্তেজনাকে এক পাশে রেখে কূটনৈতিক সম্পর্ক বাড়াতে বৈঠকে বসছেন জো বাইডেন ও শি চিনপিং।
সূত্র: রয়টার্স।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026