1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সহিংসতা-জলবায়ু পরিবর্তনে ৮ কোটি ৪০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৮৬ বার দেখা হয়েছে

প্রতিবেদনে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধির চিত্র উঠে এসেছে। গত ডিসেম্বরে বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল ৮ কোটি ২৪ লাখ। পরবর্তী ৬ মাসে এ সংখ্যা ৮ কোটি ৪০ লাখ ছাড়িয়ে যায়।

ইউএনএইচসিআর বলছে, এ সংখ্যা বৃদ্ধিতে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ভূমিকা সবচেয়ে বেশি।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি জানান, আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে, যা মানুষকে বাস্তুচ্যুত হতে বাধ্য করছে।

চলতি বছরের প্রথমার্ধে বিশ্বে সংঘাত-সহিংসতার কারণে লাখো মানুষ তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। নতুন বাস্তুচ্যুতির বেশির ভাগই ঘটেছে আফ্রিকায়। কঙ্গোতে ১ দশমিক ৩ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইথিওপিয়ায় বাস্তুচ্যুত হয়েছে ১ দশমিক ২ মিলিয়ন মানুষ।

সহিংসতার কারণে এশিয়ার দেশ মিয়ানমার ও আফগানিস্তান থেকেও চলতি বছরের প্রথম ছয় মাসে অনেক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

একই সময়ে বাস্তুচ্যুতির পাশাপাশি বিশ্বে শরণার্থীর সংখ্যাও বেড়েছে। এ সংখ্যা প্রায় ২ কোটি ১০ লাখে পৌঁছেছে।

ফিলিপ্পো গ্র্যান্ডি আরও জানান, শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তাদের প্রচেষ্টাকে দ্বিগুণ করতে হবে। একই সঙ্গে বাস্তুচ্যুত সম্প্রদায় ও তাদের আশ্রয়দাতাদের জন্য প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করতে হবে।

ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়, সংঘাত, করোনা মহামারি, দারিদ্র্য, খাদ্য–নিরাপত্তাহীনতা ও জলবায়ু জরুরি অবস্থার একটি প্রাণঘাতী সংমিশ্রণ বাস্তুচ্যুত মানুষের মানবিক দুর্দশাকে আরও জটিল করে তুলেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026