1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আগামী বাজেটে বিড়ি ও ধোঁয়াবিহীন তামাকের দাম বৃদ্ধির প্রস্তাব বিবেচনার আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে: মির্জা ফখরুল সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন মিরপুরে শিশু গৃহকর্মী হত্যা: অ্যাডভোকেট ও আইটি ইঞ্জিনিয়ার দম্পতি আটক সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির প্রজ্ঞাপনে হাইকোর্টের বিস্ময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকার স্বীকার করছে না: জামায়াত আমির ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন একজোড়া কমিউটার ট্রেন চালুর উদ্যোগ টেস্ট সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী

মোহাম্মদপুরে বাসে তরুণীকে হেনস্তা: চালকের সহকারী গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার দেখা হয়েছে

আইন ও অপরাধ ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে বাসে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীকে পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ঘটনায় অভিযুক্ত বাসকর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। গ্রেপ্তার ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৪৫)। তিনি রমজান পরিবহনের চালকের সহকারী ও কন্ডাক্টর হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর র‍্যাব-৪ একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে শনাক্ত করে আটক করে। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, গ্রেপ্তার নিজাম উদ্দিন ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলাগামী রমজান পরিবহনের বাসে কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করতেন।

ঘটনার সূত্রপাত হয় গত ২৭ অক্টোবর। ওই দিন বিকেলে ধানমন্ডি ১৫ থেকে রমজান পরিবহনের একটি বাস বছিলা অভিমুখে যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিং এলাকায় পৌঁছালে নিজাম উদ্দিন বাসে থাকা এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে তরুণী প্রতিবাদ জানালে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং একপর্যায়ে তরুণীকে চড় মারেন।

পরিস্থিতি উত্তপ্ত হলে তরুণী আত্মরক্ষার্থে নিজের জুতা খুলে অভিযুক্তকে আঘাত করেন। ঘটনার সময় বাসে উপস্থিত যাত্রীরা বিষয়টি মোবাইল ফোনে ধারণ করেন।

ভিডিওতে দেখা যায়, তরুণী সামনের আসনে বসা অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করছেন—‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ এরপর উত্তেজনা বৃদ্ধি পেলে অভিযুক্ত উঠে দাঁড়িয়ে তরুণীর মুখে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে তাকে পাল্টা আঘাত করেন। ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী দ্রুত নিজেকে সামলে নিয়ে পুনরায় প্রতিরোধ করেন।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা ব্যাপক আলোচনা সৃষ্টি করে। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেন এবং অভিযুক্ত ব্যক্তির দ্রুত শাস্তির দাবি জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনাটি নারী নির্যাতন ও শ্লীলতাহানির শামিল। প্রাথমিক তদন্তে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এ ধরনের ঘটনা জনপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা আবারও সামনে নিয়ে এসেছে। কর্তৃপক্ষ বলছে, পরিবহন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ ও মনিটরিং বাড়ানোর পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026