1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

আ. লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ- কমিটির সদস্য নাহিয়ান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১১৭ বার দেখা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন শাহ মোহাম্মাদ নাহিয়ান হারুন।

সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এই উপকমিটির সভাপতি করা হয়েছে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও দ্য স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদকে। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে মো. সিদ্দিকুর রহমানকে। তিনি বিজিএমইএর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

যুক্তরাজ্যে আইন বিষয়ে শিক্ষা জীবন শেষ করে নাহিয়ান দ্যা প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ডাইরেক্টর হিসেবে নিযুক্ত হন। পাশাপাশি তিনি রাজবীথি ট্রাভেলস, ব্রডওয়ে ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড এবং প্ল্যান মাই ট্রিপসহ আরও বেশ কিছু জনশক্তি রপ্তানি ব্যবসার সাথে জড়িত আছেন অনেক বছর ধরে।

তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী জনাব বজলুল হক হারুন ঝালকাঠি- ১ আসনে তৃতীয়বারের মতো নির্বাচিত সংসদ সদস্য।

শাহ মোহাম্মাদ নাহিয়ান হারুনসহ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটি গঠনে ৮৬ জন সদস্যকে রাখা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026