1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের জেলা সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালুর মাধ্যমে রোগীর মৃত্যুহার কমানো সম্ভব: ডা. জুবাইদা রহমান বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি, দেখা না করার অনুরোধ পণ্য রফতানির আড়ালে সাড়ে ২৮ লাখ ডলার পাচার: সালমান এফ রহমানসহ ৬ জনের অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই রাজশাহী মহানগরীকে নিরাপদ ও বাসযোগ্য করতে পুলিশের ভূমিকার প্রশংসা ভূমিমন্ত্রীর এইচএসসি পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ বাড়ছে, অপপ্রচারে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে: শামা ওবায়েদ সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি

বিহারে বিষাক্ত মদ পানে ২০ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ২০ জন নিহত এবং বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কিন্তু বিহার সরকার ২০১৬ সাল থেকে ওই রাজ্যে মদ নিষিদ্ধ করেছে। শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, লক্ষ্মীপুর, পাহাড়পুর ও মতিহারীর হরসিদ্ধি এলাকায় এসব মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছে। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই স্থানগুলো অবস্থিত। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এই ধরনের ঘটনার জন্য দায়ী করা হচ্ছে।

এদিকে, সম্প্রতি বিহারের সারন জেলায় বিষাক্ত মদ পানে ৪০ জনের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার সুরক্ষা কমিশন। এ সময় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। এদিকে, উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছিলেন, সরকারকে অপদস্থ করার জন্যই ওই প্যানেল বিহারে এসেছিল।

এদিকে, মৃত্যুর মিছিল এবং বিরোধীদের একের পর এক অভিযোগের কারণে বিহারের মুখ্যমন্ত্রী কার্যত মেজাজ হারিয়ে ফেলেন। তিনি বিরোধী দলকে পাল্টা আক্রমণ করেন। সেই সময় নীতীশ কুমার বলেছিলেন, কেউ মদ্যপান করলে সে মারা যাবে। সেই উদাহরণ আমাদের সামনে আছে। আমাদের সেই জায়গাগুলোতে যেতে হবে। তাদের ব্যাখ্যা করা দরকার।’

তিনি বিধানসভায় আরও জানান, বিহারে যখন মদ নিষিদ্ধ ছিল না, তখনও বিষাক্ত মদ খেয়ে মানুষ মারা যেত। জনগণকে সতর্ক থাকতে হবে। এখানে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল একটি খারাপ জিনিস। এটি মানুষকে হত্যা করতে পারে। সূত্র: আনন্দবাজার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026