1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের জেলা সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালুর মাধ্যমে রোগীর মৃত্যুহার কমানো সম্ভব: ডা. জুবাইদা রহমান বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি, দেখা না করার অনুরোধ পণ্য রফতানির আড়ালে সাড়ে ২৮ লাখ ডলার পাচার: সালমান এফ রহমানসহ ৬ জনের অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই রাজশাহী মহানগরীকে নিরাপদ ও বাসযোগ্য করতে পুলিশের ভূমিকার প্রশংসা ভূমিমন্ত্রীর এইচএসসি পরীক্ষার্থীদের খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ বাড়ছে, অপপ্রচারে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ সর্বদা জিরো টলারেন্স নীতি বজায় রাখবে: শামা ওবায়েদ সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অর্জন মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে আরও ১০৯ বাংলাদেশি উদ্ধার, চার দিনে ফিরলেন ৩৬২ জন দেশজুড়ে মব সহিংসতা ও রাজনৈতিক সংঘাতে এক মাসে নিহত ৪০ এক যুগে অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে কড়া নজরদারি

ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে পোল্যান্ড ও হাঙ্গেরি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

পোল্যান্ড ও হাঙ্গেরি স্থানীয় কৃষকদের রক্ষায় ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে।
উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানান।
ইউক্রেন সাধারণত কৃষ্ণসাগর পথে শস্য রপ্তানী করতো। কিন্তু রুশ আগ্রাসনের পর থেকে যুদ্ধ বিধ্বস্ত দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যদিয়ে অন্যান্য দেশে খাদ্য রপ্তানী করছে।
এতে জটিলতা সৃষ্টি হওয়ায় পোল্যান্ড ও হাঙ্গেরি শনিবার শস্য আমদানি নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে। পোল্যান্ডে কৃষি পণ্যের দাম কমে যাওয়ায় কৃষকদের বিক্ষোভের মুখে কৃষিমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে।
পোল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতা জারোস্লাও ক্যাজিনস্কি বলেছেন, সরকার পোল্যান্ডে বিভিন্ন ধরনের খাদ্য ও শস্য আমদানি নিষিদ্ধ করে একটি বিধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
তা না হলে এটি পোল্যান্ডের কৃষি ক্ষেত্রে সংকট তৈরি করবে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরকে পোলিশ কৃষিকে রক্ষা করতে হবে।
হাঙ্গেরির কৃষিমন্ত্রী ইস্তভান নাগিও একই ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশও ইউক্রেন থেকে কৃষিপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
ওয়ারশ ও বুদাপেস্ট উভয়পক্ষে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এদিকে এ ঘোষণার প্রেক্ষিতে ইউক্রেনের কৃষিনীতি বিষয়ক মন্ত্রণালয় তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
তারা বলছে, পোলিশ কৃষকরা কঠিন পরিস্থিতি মোকাবেলা করছে। কিন্তু আমরা জোর দিয়ে বলছি যুদ্ধের কারনে ইউক্রেনের কৃষকরা আরো বেশি ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে।
ইউক্রেনের এ মন্ত্রণালয় সামনের দিনগুলোতে নতুন চুক্তি করতে উভয় দেশের কাছে প্রস্তাব রেখেছে যা সকলকে সন্তুষ্ট করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026