1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

রাজধানী উত্তরায় আগুনে পুড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

 

রাজধানী উত্তরার চন্ডালবুক এলাকার একটি টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর (১৯), রুমা আক্তার (১৭) ও আফরিন (১৪)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাজধানীর উত্তরার চন্ডালবুক মানিক বস্তির খালপাড়ে সরকারি খাস জমিতে নির্মিত সুরুজ মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় একই বাসার তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় মরদেহের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, নিহত দুই জন ভাই-বোন, অপরজন তাদের খালাতো বোন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা আক্তার বলেন, ভোর ৪টা ২০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। পরে দুর্ঘটনাস্থলে গিয়ে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ৫টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই রুমের টিনসেট বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026