1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ঘোষণা: শিগগিরই খুলছে জুলাই জাদুঘর

ইসলামিক ফাউন্ডেশনে অনিয়ম মালপত্র না পেয়েও পরিশোধ পুরো বিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ১৪৭ বার দেখা হয়েছে

দেলওয়ার হোসেন

ইসলামিক ফাউন্ডেশনের একটি প্রকল্পে শিক্ষা উপকরণ, কম্পিউটার সামগ্রী ও আসবাব কেনার ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম হয়েছে। দেড় শতাধিক উপজেলায় এসব মালপত্র সরবরাহ করা না হলেও ঠিকাদারদের পুরো বিল দেওয়া হয়েছে। এর পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। একই প্রকল্পের আওতায় যেসব উপজেলায় যেসব সামগ্রী দেওয়া হয়েছে তার কোনোটিই ব্যবহার উপযোগী নয় বলে সংশ্নিষ্টরা জানিয়েছেন। এর পরেও ঠিকাদারদের পুরো বিল পরিশোধ করা হয়েছে। তার পরিমাণ প্রায় সোয়া ছয় কোটি টাকা।

বিভিন্ন জেলার ২০ জনের বেশি উপপরিচালক সমকালকে জানান, গত ২৬ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়। এ সময় গোপালগঞ্জ জেলার উপপরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক বলেন, যেসব মালপত্র সরবরাহ করা হয়েছে তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট, ব্যবহার অনুপযোগী। তার বক্তব্যের সঙ্গে ৬৪ জেলার উপপরিচালকরা একমত পোষণ করেন। তারা ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে কার্যাদেশ অনুযায়ী ব্যবহারযোগ্য মালপত্র সরবরাহের দাবি করেন।বিস্তারিত

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026