1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
লালমনিরহাটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান: ১৫ মাদকসেবী আটক, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জরুরি এনআইডি সেবা বন্ধ, নতুন নিয়মে আবেদন নিষ্পত্তির নির্দেশ বেসরকারি হাসপাতালে লেবার রুম স্থাপন ও মিডওয়াইফ নিয়োগের নির্দেশ, ৭ দিনের আলটিমেটাম স্বাস্থ্যমন্ত্রীর ১৮ জুলাইকে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ ঘোষণার সিদ্ধান্ত, আর্মি স্টেডিয়ামে সমাবেশের ডাক স্পেনের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচের আগে অবসর নিয়ে ভাবছেন না রোনালদো প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, ক্রাউন প্রিন্সের চিঠি হস্তান্তর দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ: ঢাকার বাইরে ১৪ জেলা ঝুঁকিতে ন্যাটো সম্মেলনের আগে ট্রাম্প-মেলোনি কূটনৈতিক বিরোধ তুঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্ক আগামী ১৫ আগস্ট চালু হচ্ছে নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিট বেসরকারি বিনিয়োগ আকর্ষণে ৪৪ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ১০ হাজার একর জমি ব্যবহারের উদ্যোগ

নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর সময় পুরান ঢাকার ধোলাইখাল আগুন লেগেছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ২০৩ বার দেখা হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

খ্রিষ্টীয় নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোর সময় পুরান ঢাকার ধোলাইখাল এলাকার কয়েকটি দোকানে আগুন লেগেছে। এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

 

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বারোটা বাজার আগে থেকেই পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা বাড়ির ছাদে আতশবাজি ফোটাতে শুরু করেন, ফানুসও ওড়ান। ধোলাইখাল বড় মসজিদের সামনে একটি পাঁচ তলা ভবন থেকে কিছু ফানুস উড়িয়েছিলেন ভবনের বাসিন্দারা। এর একটি ওপরে না উঠে, নিচে নেমে যায়। পরে সেটি ভবনের বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে গেলে আগুনের সূত্রপাত হয়। সেই আগুন থেকে ভবনটির পাশের গাড়ির টায়ারের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আগুন নিভিয়ে ফেলে।

 

ঘটনাস্থলে উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের শিক্ষার্থী মিলন হোসেনবলেন, ‘আগুন লাগার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে বাসা থেকে নিচে নেমে নিরাপদ স্থানে অবস্থান নেন। এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে রাত ২টার দিকে আমরা সবাই ঘরে ফিরি।’

ঘটনাস্থলে আছে সূত্রাপুর ফায়ার স্টেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ফানুস থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুরান ঢাকায় আগুন ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করা কঠিন হতো। ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে রাত ২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পুরান ঢাকার ওয়ারী, নারিন্দা, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, ধূপখোলা, গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় বাড়ির ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস উড়াতে দেখা যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026