1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু আজ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ১৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের লক্ষে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপ। আজ সোমবার থেকে এই এই সংলাপ শুরু হতে যাচ্ছে বলে বাসসকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রথম দল হিসেবে সংলাপে বসতে যাচ্ছে সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টি। বিকেল ৪টায় বঙ্গভবনে সংলাপ শুরু হবে।

জয়নাল আবেদীন জানান, নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গেই রাষ্ট্রপতি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন। খুব অল্প সময়ের মধ্যেই সংলাপ শেষ করার প্রস্তুতি রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব আরও জানান, এ লক্ষে একদিনে একাধিক দলের সঙ্গেও বৈঠক হতে পারে বলে বঙ্গভবন থেকে ইঙ্গিত মিলেছে। আগামীকাল মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দলের- জাসদ (ইনু) সঙ্গে বৈঠক হবে। মাঝামাঝি পর্যায়ে আওয়ামী লীগের সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রাষ্ট্রপতি আমাদের মতবিনিময়ের জন্য ডেকেছেন, তারা যাবেন। সেখানে যা আলোচনা হয়, তার ওপর ভিত্তি করে জবাব দেব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে তাদের কাছে কোনো নাম চাওয়া হয়নি। শুধু মতবিনিময় করার জন্য ডাকা হয়েছে। ফলে, কোনো নাম প্রস্তাবের বিষয় আসছে না।

উল্লেখ্য, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতিকে সিইসি এবং অনধিক চারজন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে। গত কয়েকটি মেয়াদে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026