1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ঘোষণা: শিগগিরই খুলছে জুলাই জাদুঘর

‘ক্যামোফ্লেজ ইউনিফর্ম’ পাচ্ছে ভারতের সেনাবাহিনী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ১৭৯ বার দেখা হয়েছে

সেনাবাহিনীর জন্য হালকা এবং পরিবেশবান্ধব নতুন ইউনিফর্ম আনছে ভারত। আগামী বছর দেশটির সেনাসদস্যরা নতুন ওই ইউনিফর্ম পাবেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

নতুন ‘ক্যামোফ্লেজ ইউনিফর্ম’ একটি ‘ডিজিটাল ডিসরাপ্টিভ’ প্যাটার্নের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। আগামী বছরের ১৫ জানুয়ারি আর্মি ডে প্যারেডে নতুন ইউনিফর্ম প্রদর্শন করা হবে বলে এ ব্যাপারে সংশ্লিষ্ট একজন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন।

ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিভিন্ন দেশের সামরিক পোশাক নিয়ে বিস্তারিত আলোচনা এবং বিশ্লেষণের পর সেনাবাহিনীর জন্য নতুন ক্যামবাট ইউনিফর্ম চূড়ান্ত করা হয়েছে।

নতুন ইউনিফর্মগুলো অনেক টেকসই এবং শীত ও গরম দুই আবহাওয়ার জন্যই উপযোগী বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

জলপাই এবং মাটি রঙের মিশ্রনে তৈরি ওই ইউনিফর্ম সৈন্যরা যেসব আবহাওয়ায় কাজ করবেন তা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে।

গত বছর ভারতীয় নৌবাহিনীর জন্যও চালু করা হয় নতুন ক্যামোফ্লেজ ইউনিফর্ম।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026