1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ঘোষণা: শিগগিরই খুলছে জুলাই জাদুঘর

পেট্রোলের দাম লিটার প্রতি ৮ রুপি কমিয়েছে দিল্লি সরকার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ২৮৬ বার দেখা হয়েছে

পেট্রোলের দাম লিটার প্রতি ৮ রুপি কমিয়েছে ভারতের দিল্লি সরকার। কেজরিওয়ালের নেতৃত্বাধীন দিল্লি রাজ্য সরকার ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯ দশমিক ৪০ শতাংশ করার ঘোষণা দেওয়ায় এই দাম কমেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার এই সিদ্ধান্তের ফলে দিল্লিতে পেট্রোলের প্রতি লিটারে দাম কমছে ৮ রুপি। এর আগে ৪ নভেম্বর পেট্রোল ও ডিজেলে আবগারী শুল্ক কমায় ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে দেশটিতে পেট্রোল-ডিজেলের মূল্য রেকর্ড ছুতে পারেনি।
ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের দেওয়া তথ্য অনুসারে, দিল্লিতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৩ দশমিক ৯৭ রুপিতে এবং ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপিতে। মুম্বাইতে প্রতি লিটার বিক্রি হচ্ছে পেট্রোল ১০৯ দশমিক ৯৮ রুপি ও ডিজেল ৯৪ দশমিক ১৪ রুপি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026