1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর ঘোষণা: শিগগিরই খুলছে জুলাই জাদুঘর

মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসর নিতে চান রোনালদো

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

ব্যালন ডি’অর জেতায় মেসিকে ছাড়িয়ে যেতে চান রোনালদো 

ব্যালন ডি’অর দেয় ফরাসি পত্রিকা ফ্রান্স ফুটবল। সংবাদমাধ্যমটির সম্পাদক হওয়ার সুবাদে পাসকাল ফেরে ফুটবলের মহাতারকাদের সঙ্গে কথা বলার দারুণ সুযোগ পান। সে সুবাদেই রোনালদোর মনের গোপন খবর জেনেছেন। নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘রোনালদোর একটাই লক্ষ্য আর তা হলো মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর নিয়ে অবসরে যাওয়া। আমি জানি কারণ, আমাকে তিনি নিজে এটা বলেছেন।’

২০১৭ সালে সমতায় এলেও ২০১৯ সালে আবারও পিছিয়ে পড়েছেন রোনালদো। এ মৌসুমে বার্সেলোনার হয়ে কোপা দেল রে এবং আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতার পর মেসির সপ্তম ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা বেড়ে গেছে। ওদিকে ক্লাব ও জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ কিছুই জিতেননি রোনালদো। কাতার বিশ্বকাপে যাওয়াও অনিশ্চিত পর্তুগালের। ফলে এবার অন্তত মেসিকে যে রোনালদোর ছোঁয়া হচ্ছে না তা নিশ্চিত।

লিওনেল মেসির এবারও ব্যালন ডি’অর জেতার সম্ভাবনা আছে

তবে মেসিও যে এবার রোনালদোর সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেবেন, সে নিশ্চয়তা নেই। কারণ, গতবার নিশ্চিতভাবেই যিনি পুরস্কার পেতেন, সেই রবার্ট লেভানডফস্কি এবারও দুর্দান্ত ফর্মে আছেন। আর রিয়াল মাদ্রিদের হয়ে কিছু না জিতলেও বহুদিন পর ফ্রান্স দলে ফেরা করিম বেনজেমা দলকে নেশনস লিগ জেতানোয় তাঁর নামও শোনা যাচ্ছে। এ ব্যাপারে ফ্রান্স ফুটবলের নাম জড়িয়ে অনেকেই বিজয়ীর নাম হিসেবে বেনজেমার জানিয়ে দিচ্ছেন।

২০১৮ সালের ব্যালন ডি’অর বিজয়ী মদরিচের সঙ্গে ফেরে

তবে ফেরে বলে দিয়েছেন, ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগে বিজয়ীর নাম কাকপক্ষীকেও টের পেতে দেবেন না তিনি, ‘এই অনুষ্ঠানের দায়িত্বে আছি ছয় বছর চলছে। আমি এখনো কোনো ভুল করিনি। আমি মিথ্যা বলতে চাই না (যারা বিজয়ীর নাম জানতে চাইছেন, তাঁদের কাছে)। কিন্তু আমি সবাইকে বলি, নামটা বলতে পারছি না, কারণ যে জিতেছে সে-ই এখনো জানে না। তাই তাঁর আগে অন্য কারও এটা জানা ঠিক হবে না।’

মেসি রোনালদোর রাজত্বে ২০১৮ সালে ঢুকে পড়েছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদরিচ। তাঁকে সে খবর দিয়েছিলেন ফেরে। খবরটা শুনে নাকি শিশুর মতো কেঁদেছিলেন মদরিচ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026