1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভারতে করোনায় নতুন করে তিন শতাধিক প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ১৫৮ বার দেখা হয়েছে

ভারতে দৈনিক কোভিড সংক্রমণ বুধবার থাকল ১০ হাজারের ঘরেই। যদিও তা মঙ্গলবারের তুলনায় বেড়েছে। মঙ্গলবার ৮ হাজারের ঘরে নেমে গিয়েছিল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লাখ ৬৬ হাজার ৫৯৮ জন।

বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৩০১ জনের। তার মধ্যে ২১০ জনই কেরেলার। মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪ রয়েছে মৃতের সংখ্যা। বাকি সব রাজ্যে ১০-এর কম।

অক্টোবরের শুরু থেকেই ভারতে দৈনিক আক্রান্ত রয়েছে ২০ হাজারের নিচে। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই সেখানে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ২৩৮। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৫৫ জন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026