1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভারী বৃষ্টিতে ভারত-শ্রীলঙ্কায় ৪১ জনের প্রাণহানি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ১৭৮ বার দেখা হয়েছে

লাগাতার প্রবল বৃষ্টিতে ভাসল ভারতের তামিলনাড়ু ও শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা। এতে তামিলনাড়ুতে ১৬ জন ও  শ্রীলঙ্কায় ২৫ জন মারা গেছেন।

ভারতে আবহাওয়া অফিসের পূর্বাভাস বলেছে, আগামী কয়েকদিনও বৃষ্টি হবে। তবে অতটা প্রবল নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু ইতোমধ্যেই গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তা ভেসেছে, নিচু এলাকায় পানি, বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রীলঙ্কাতেও আবহাওয়ার পূর্বাভাস হলো, বৃষ্টির দাপট এবার কমবে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমেছে। সেখানেও প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।

চেন্নাইয়ের অধিকাংশ রাস্তায় পানি। সরকারি কর্মকর্তারা এখন পাম্প করে সেই পানি বের করার চেষ্টা করছেন। অনেক জায়গায় কোমর-সমান পানি। পুলিশ সাতটি রাস্তা ও ১১টি সাবওয়ে বন্ধ করে দিয়েছে। তামিলনাড়ুর অধিকাংশ এলাকায় স্কুল-কলেজ বন্ধ। অনেক জায়গায় ট্রেনও চলছে না। শহরতলির ট্রেন বন্ধ।

চেন্নাই বিমানবন্দরে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো বিমান নামবে না। কিছু বিমান ছাড়বে। তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বিভিন্ন জেলায় বিশেষ অফিসার নিয়োগ করেছেন। তারা মানুষকে সাহায্য করছেন। উদ্ধার ও ত্রাণের কাজ দেখছেন।

সূত্র : ডয়চে ভেলে, রয়টার্স, পিটিআই

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026