1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সিয়েরা লিওনে তেলের ট্যাংকার বিস্ফোরণ, নিহত ৯২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে

সিয়েরা লিওনে একটি তেলের ট্যাংকার বিস্ফোরণে ৯২ জন নিহত হয়েছে। বহু মানুষ আহত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) ভোরে রাজধানী ফ্রিটাউনের ওই তেলের ট্যাংকার থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য অনেক মানুষ সেখানে অপেক্ষা করছিলেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর রাতের আকাশে বিশাল আগুনের গোলা জ্বলছে। গুরুতর দগ্ধ হওয়া মানুষেরা যন্ত্রণায় চিৎকার করছে। নিহতদের পোড়া দেহাবশেষ ঘটনাস্থলে পড়ে আছে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডে গেছেন। দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, বিপুল মানুষের প্রাণহানির জন্য আমরা মর্মাহত।

তিনি এক টুইট বার্তায় বলেন, দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা পঙ্গুত্ববরণ করেছে তাদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি।

দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জুলদেহ জাল্লোহ দুর্ঘটনায় আহতদের দেখতে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি বলেছেন, সিয়েরা লিওনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এবং অন্যরা জরুরি সেবাদানকারী সংস্থাগুলো প্রানপণ চেষ্টা করছে।

ভাইস প্রেসিডেন্ট নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছেন, জাতির এই ট্র্যাজেডিতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমাদের দেশের জন্য সত্যিই আজ এক কঠিন সময়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026