1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সংগীত উৎসবে ‘পদদলিত’ হয়ে নিহত ৮ (ভিডিও)

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুইদিনব্যাপী সংগীত উৎসবের প্রথম দিনের রাতে পদদলিত হয়ে অন্তত আট জনের মৃত্যু হয়েছে।

হিউস্টন শহরের অগ্নি ব্যবস্থাপনা বিভাগের প্রধানের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

খবরে বলা হয়, অ্যাসট্রোওয়ার্ল্ড ফেস্টিভ্যালের প্রথম রাত শুক্রবারে র‌্যাপার ট্রাভিস স্কট যখন গান করছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে। ট্রাভিস ২০১৮ সালে এ উৎসব চালু করেছিলেন।

র‌্যাপার ট্রাভিস স্কট
র‌্যাপার ট্রাভিস স্কট

হিউস্টনে অগ্নি ব্যবস্থাপনা বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, আমরা আটজনের মৃত্যুর খবর পেয়েছি। জেনেছি আরও বহু মানুষ আহত হয়েছেন।  তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।  ১৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনাস্থলে অনেককে সেবা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ বলছে, তারা ঘটনার ছবি ও ভিডিও বিশ্লেষণ করে দেখছে।

এ সংগীত উৎসব হয় দুই রাতে। প্রথম রাতের দুর্ঘটনার কারণে পরবর্তী রাতের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। উৎসবে প্রায় ৫০ হাজারের মতো মানুষ অংশ নিয়েছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026