1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে, শিশুসহ নিহত ২২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২০৩ বার দেখা হয়েছে

পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সুধানতি জেলায় গতকাল বুধবার যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বাসটি রাওয়ালপিন্ডি যাওয়ার পথে ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের বরাতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, ৪০ সিটের বাসটি তেহসিলের হেডকোয়ার্টার বেলোচ থেকে রওনা দিচ্ছিল। তবে বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল। বাসটি সাত কিলোমিটার যাওয়ার পর কারিগরি ত্রুটি দেখা দেয়। একটি ঝুঁকিপূর্ণ মোড় ঘোরার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এটি সর্বপ্রথম বাম দিক থেকে একটি পাহাড়ে ধাক্কা দেয়, এরপর হঠাৎ দক্ষিণ দিকে ৫০০ মিটার নিচে খাদে পড়ে যায়।

 

স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাত জন বলে জানিয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়। হতাহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026