1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ইথিওপিয়ায় জরুরি অবস্থা জারি, নাগরিকদের অস্ত্র নিয়ে প্রস্তুত থাকার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২২৯ বার দেখা হয়েছে

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। টাইগ্রের বিদ্রোহীদের আমহারা অঞ্চলের দুটি এলাকা দখলে নেওয়ার দাবি করার পর রাজধানী আদ্দিস আবাবার দিকে অগ্রসর হওয়ার শঙ্কায় এ ঘোষণা দেয় দেশটির সরকার। মঙ্গলবার (২ নভেম্বর) আদ্দিস আবাবায় সরকারি দপ্তরের বরাত দিয়ে এ জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ সংস্থা ফানা।

জরুরি অবস্থার ফলে রাস্তাঘাটে সাধারণ মানুষের চলাচল ও পণ্য পরিবহণ কার্যত অচল হয়ে পড়েছে। সামরিক বাহিনী যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, সেসব এলাকায় কারফিউ জারি রয়েছে।

ঘর থেকে বের হলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছে দেশটির নাগরিকরা। সন্ত্রাসীদের সঙ্গে কারও সম্পৃক্ততার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে আটক করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ইথিওপিয়া সরকার এক ঘোষণায় জরুরি অবস্থা জারির কারণ হিসেবে জানিয়েছে, সন্ত্রাসী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট ( টিপিএলএফ) গ্রুপের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা সরকারের দায়িত্ব।

উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সঙ্গে গত এক বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়ার সরকারি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ২ নভেম্বর এসব তথ্য জানিয়েছে।

এদিকে দেশটির বিচারমন্ত্রী রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ভাষণে বলেছেন, আমরা এক মহাবিপদের মধ্যে পড়েছি আমাদের সার্বভৌমত্ব ও একতা নিয়ে। আমরা সাধারণ বিচারিক মাধ্যমে পরিস্থিতি সামলাতে পারছি না।

তিনি আরও বলেন, জরুরি অবস্থা কেউ ভঙ্গ করে যদি সন্ত্রাসীদের কোনো ধরনের আর্থিক, মানসিক বা অন্য কোনোভাবে সহায়তা করে তার জন্য তাকে তিন থেকে ১০ বছর কারাভোগ করতে হবে। সূত্র : রয়টার্স ও আলজাজিরার।

উল্লেখ্য, এক বছর ধরে বিদ্রোহীরা দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং দুইটি গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। এদিকে সরকার জানিয়েছে, রাজধানী থেকে ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) দূরের ওই দুটি শহর পুনরুদ্ধারে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সেনারা। সূত্র : আল জাজিরা

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026