1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ইয়েমেনে মসজিদে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ২৯

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৮৯ বার দেখা হয়েছে

ইয়েমেনের একটি মসজিদ ও মাদ্রাসায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন হতাহতের ঘটনা ঘটেছে।

জানা গেছে, হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় সময় সোমবার সে দেশের তথ্যমন্ত্রী এক টুইট বার্তায় বিষয়টি জানান।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রবিবার হামলা চালানো হয়েছে। হামলায় দুটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইয়েমেনের মারিব প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সরকারিভাবে বলা হচ্ছে, মসজিদে ক্ষেপণাস্ত্র হামলার পেছনে রয়েছে হুথি বিদ্রোহীরা। তবে এখন পর্যন্ত ইরান সমর্থিত হুথি বাহিনী এ ঘটনার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে সরকারী বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই বেড়ে গেছে। জাতিসংঘের তথ্যানুসারে, এ বছরের সেপ্টেম্বরে মারিবে যুদ্ধে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৫ সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেনে।

জাতিসংঘের তথ্যানুসোর ইয়েমেনে বড় ধরনের মানবিক সঙ্কট দেখা দিয়েছে। সেখানকার মানবিক সঙ্কট বিশ্বের মধ্যে সবচেয়ে প্রকট। সেখানকার ১৬ মিলিয়ন মানুষ খাবারের সঙ্কটে রয়েছে। সূত্র: রয়টার্স।

 

 

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026