1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ন্যূনতম ১৫% কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তিতে সায় বিশ্ব নেতাদের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার দেখা হয়েছে

কর ফাঁকি দিতে করস্বর্গে বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসা নিবন্ধনের পথ বন্ধ করতে ন্যূনতম ১৫ শতাংশ বৈশ্বিক কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তি অনুমোদন করেছেন বিশ্ব নেতারা।

শনিবার রোমে বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির দেশের নেতারা এ চুক্তিতে সম্মতি দেন।

পাশাপাশি তারা গরীব দেশগুলোর জন্য করোনা ভাইরাসের আরও টিকার ব্যবস্থা করতে রাজি হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। ২০২২ সালের মধ্যেই বিশ্বের মোট জনসংখ্যার ৭০ শতাংশকের টিকার আওতায় আনার বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন।

শনিবার বিশ্বের ২০টি বৃহত্তম অর্থনীতির দেশের প্রধানদের দুই দিনব্যাপী সম্মেলন ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে ভাটার টান শুরু হওয়ায় দুই বছরের মধ্যে এই প্রথম এসব দেশের নেতারা পরস্পরের মুখোমুখি হয়ে কথা বলছেন।

ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাগি এসব দেশের নেতাদের স্বাগত জানিয়েছেন। তবে কোভিড-১৯ নিয়ে ধারাবাহিক উদ্বেগের কারণে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টরা সম্মেলনে আসেননি। তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন বলে বিবিসি জানায়।

করপোরেট কর ছাড়াও দুই দিন পর গ্লাসগোতে শুরু হতে যাওয়া কপ২৬ এর প্রেক্ষাপটে এবারের সম্মেলনে জলবায়ু, কোভিড-১৯ মহামারী ও এর কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পুনরুদ্ধার নিয়ে আলোচনা প্রাধান্য পাবে- এমনটিই ধারণা করা হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

করপোরেট করের বিষয়টি ছাড়াও রোমের এ সম্মেলনে প্রথম দিনের অধিকাংশ সময়জুড়ে থাকে কোভিড-১৯ স্বাস্থ্য সংকট। অর্থনীতি পুনরুদ্ধার নিয়ে আলোচনাও গুরুত্ব পায়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও এদিন কথা হয়। তবে এ নিয়ে মূল আলোচনা ও বিতর্ক হবে রবিবার।

বিবিসি জানায়, রোমে প্রথম দিনের বৈঠকেই করপোরেট কর নিয়ে চলে আসা দীর্ঘ প্রতীক্ষিত বৈশ্বিক চুক্তিকে অনুমোদন দেন জি২০ দেশের নেতারা।

এতে করে বিশ্বের বৃহৎ কোম্পানিগুলোর কর এড়াতে অপেক্ষাকৃত স্বল্প করের দেশে যাওয়ার পথ বন্ধ হল।

এর আগে গত ৮ অক্টোবর বহুজাতিক কোম্পানিগুলোকে একটি ন্যায্য করহারের আওতায় আনতে এবং তাদের কর ফাঁকির পথ বন্ধ করতে ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায় অধিকাংশ দেশ।

তখন চুক্তি করার মধ্য দিয়ে ১৩৬টি দেশ ঘোষণা দেয়, বহুজাতিক কোম্পানিগুলোর কাছ থেকে অন্তত ১৫ শতাংশ হারে করপোরেট কর আদায় করবে তারা। পাশাপাশি যে লাভ তারা করবে, সেটির একটি ন্যায্য অংশ যেন তারা কর হিসেবে দেয়, সেটাও নিশ্চিত করা হবে।

এ চুক্তির ফলে গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, আমাজনসহ বহুজাতিক কোম্পানিগুলোর করস্বর্গ হিসেবে পরিচিত নিচু হারের করের দেশগুলোতে ব্যবসা সরিয়ে নেওয়ার পথ আর থাকবে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026