1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জি-২০ সম্মেলনে বৈশ্বিক কর্পোরেট কর আরোপের সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১৯১ বার দেখা হয়েছে

ইতালির রোমে অনুষ্ঠিত সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে বিশ্বজুড়ে বৃহৎ ব্যবসার মুনাফার ওপর অন্তত ১৫ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনের প্রথম দিনে সদস্য দেশগুলোর নেতাদের ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন করের এই সিদ্ধান্তের মাধ্যমে গুগল, ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটসহ বৃহৎ বাণিজ্য প্রতিষ্ঠানগুলো বিশ্বজুড়ে তাদের ব্যবসায় কর ফাঁকি দেয়াকে কঠিন করে তুলবে।

করোনা মহামারী শুরু হওয়ার পর বিশ্বনেতাদের প্রথম মুখোমুখি এই বৈঠকে একইসাথে জলবায়ু পরিবর্তন ও বিশ্বে করোনা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবনায় কর আরোপের বিষয়ে রোববার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ২০২৩ সাল থেকে এই কর চালু হবে বলে খবরে জানানো হয়।

এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইট বার্তায় বলেন, ‘জি-২০ সম্মেলনে মিত্র ও প্রতিযোগীসহ বিশ্বের জিডিপির ৮০ ভাগের অধিকারী নেতারা বৈশ্বিক নূন্যতম করের বিষয়ে সমর্থন প্রকাশ করেছেন। এটি শুধু কর চুক্তিই নয়, এই কূটনীতি আমাদের বৈশ্বিক অর্থনীতিকে পূনর্গঠন করবে এবং আমাদের জনগণের জন্য সহায়তা প্রদান করবে।’

 

এবারের সম্মেলনে জোটভুক্ত প্রায় সব দেশের নেতারা অংশগ্রহণ করলেও সশরীরে ছিলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অপরদিকে জাপান, মেক্সিকো ও সৌদি আরবের শীর্ষ নেতারা এতে অংশ নেননি।

রোববার সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র : বিবিসি

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026