1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে রূপান্তরের আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি: ছাত্রদলের ১০ দফা জরুরি নির্দেশনা জারি দেশের ৪৩১ উপজেলায় ১০১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স করার সিদ্ধান্ত সরকারের মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং চলমান দুর্যোগ মোকাবিলায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০ ফলাফল ফাঁসের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বরখাস্ত চট্টগ্রাম অঞ্চলে বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় সরকারের ১০ দফা জরুরি পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ করতে সব ধরনের পদক্ষেপের আশ্বাস যুক্তরাজ্যের সাথে নৌ, সড়ক ও রেলপথে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিয়ের অনুষ্ঠান বাতিল, শেষকৃত্য সীমিত করার নির্দেশ বেইজিংয়ে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ২১১ বার দেখা হয়েছে

বেইজিংয়ে বিয়ের অনুষ্ঠান বাতিল আর শেষকৃত্যের অনুষ্ঠান সীমিত করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।  শীতকালীন অলিম্পিকের প্রাক্কালে রাজধানীতে করোনার প্রার্দুভাব ঠেকাতে শুক্রবার বেইজিংয়ের বাসিন্দাদের এই নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

মহামারি ঠেকাতে সীমান্ত বন্ধ, লকডাউন ও কোয়ারেন্টিনসহ জিরো টলারেন্স নীতি গ্রহণ করার বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটি করোনা সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছিল।

তবে ফের দেশটিতে করোনা প্রকোপ দেখা যাওয়ায় আন্ত প্রাদেশিক ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে চীন।

যদিও বিশ্বের অনেক দেশের তুলনায় চীনে করোনা সংক্রমণের হার অনেক কম। তারপরও জনবহুল বেইজিংয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকের প্রাকাক্কে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না কর্তৃপক্ষ।  এর কারণেই বেইজিংয়ের বাসিন্দাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বেইজিংয়ের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের উপ-প্রধান প্যাং জিংহুও শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীবাসীর উচিত বিয়ের অনুষ্ঠান স্থগিত করা, শেষকৃত্যের অনুষ্ঠান সীমিত করা আর অপ্রয়োজনে জনসমাগম না করা।

বেইজিং ছাড়াও নতুন করে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনের অন্যান্য শহরগুলোও করোনার বিধিনিষেধ কঠোর করেছে।

চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিন কর্তৃপক্ষ সেখানকার এক কোটি বাসিন্দাকে রাজধানীর বাইরে ভ্রমণের ব্যাপারে সতর্ক করেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026