1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবিলায় আসিয়ান ও টিএসির সঙ্গে কাজ করবে বাংলাদেশ প্রতিশ্রুতির প্রতিফলন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ পানিসম্পদ মন্ত্রীর মার্কিন নতুন শুল্কে বাণিজ্য পরিস্থিতির পরিবর্তন ঘটবে না: বাণিজ্যমন্ত্রী কুনমিং-চট্টগ্রাম সড়ক সংযোগ ও ফ্রি শিশু হৃদরোগ চিকিৎসা শিবিরের সমাপনী মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৩৭ কাকরাইলে ঢাকা জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাষ্ট্রপতির পদত্যাগ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদ স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

স্পেনের মাদ্রিদ ও আভিলায় ভয়াবহ দাবানল: জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, স্থানান্তরিত হাজারো মানুষ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পেনের মাদ্রিদ অঞ্চল ও পাশ্ববর্তী আভিলা প্রদেশে ভয়াবহ দাবানল তীব্র আকার ধারণ করায় গভীর রাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক বাহিনীর জরুরি সহায়তা ইউনিট (ইউএমই) মোতায়েন করা হয়েছে। দাবানল কবলিত এলাকাগুলো থেকে ইতোমধ্যে ১০ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

স্পেন সরকারের দেওয়া তথ্যানুযায়ী, মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত আলদেয়া দে ফ্রেসনো শহরের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় সেখানকার প্রায় সাড়ে তিন হাজার অধিবাসীকে অনতিব্লিমে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া আভিলা প্রদেশের বুরগোহোন্দো, এল তিয়েমব্লো এবং নাভালুয়েঙ্গা এলাকায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সাধারণ মানুষকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে উদ্ধারকারী দল। পর্যটন কেন্দ্র ও আবাসিক এলাকাগুলো থেকেও প্রায় দেড় হাজার মানুষকে সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে।

এদিকে রাজধানী মাদ্রিদ থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত গুয়াদালাহারা প্রদেশে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় দাবানলটি সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শুরু হওয়া এই আগুনে ইতোমধ্যে প্রায় ৩২ হাজার হেক্টর বনাঞ্চল ও ফসলি জমি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়া রোধ করা অগ্নি নির্বাপক বাহিনীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি মূল্যায়নে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে আনতে এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় রাষ্ট্রের যাবতীয় প্রয়োজনীয় সম্পদ নিয়োজিত করা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার এবং স্থানীয় জরুরি সেবা ও উদ্ধারকারী কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেমের (ইএফএফআইএস) সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে স্পেনে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২৫ হাজার হেক্টর বনভূমি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে গত বছরজুড়ে দেশটির প্রায় ৩ লাখ ৯৩ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে যায়। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তনের ফলে উত্তরোত্তর বৃদ্ধি পাওয়া তাপমাত্রা ও দীর্ঘস্থায়ী অনাবৃষ্টির কারণে ইউরোপের দেশগুলোতে প্রতি বছর দাবানলের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা আঞ্চলিক পরিবেশ ও অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026