1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবিলায় আসিয়ান ও টিএসির সঙ্গে কাজ করবে বাংলাদেশ প্রতিশ্রুতির প্রতিফলন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ পানিসম্পদ মন্ত্রীর মার্কিন নতুন শুল্কে বাণিজ্য পরিস্থিতির পরিবর্তন ঘটবে না: বাণিজ্যমন্ত্রী কুনমিং-চট্টগ্রাম সড়ক সংযোগ ও ফ্রি শিশু হৃদরোগ চিকিৎসা শিবিরের সমাপনী মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৩৭ কাকরাইলে ঢাকা জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাষ্ট্রপতির পদত্যাগ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদ স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেশজুড়ে তীব্র আলোচনার মধ্যেই থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ বিষয়ে তাঁর কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই উল্লেখ করে স্পিকার জানিয়েছেন, চিকিৎসাসংক্রান্ত কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হওয়ায় তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন স্পিকার। বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বাইরে অবস্থান করার কারণে পদত্যাগ বা পরবর্তী ঘটনাবলী সম্পর্কে তিনি অবগত নন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং কে পদত্যাগ করলো বা কী হলো, সে বিষয়ে আমার কিছুই জানা নেই। এখন হয়তো বিষদভাবে জানতে পারবো।” রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি ব্যাখ্যা করেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে সেই পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য সংবিধান অনুযায়ী সময়সীমা নির্ধারিত রয়েছে। সংসদীয় ব্যবস্থার নিয়মানুযায়ী জাতীয় সংসদ পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে।

রাষ্ট্রপতির পদত্যাগ ঘিরে চলমান জল্পনা-কল্পনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক অঙ্গনে ও সংবাদমাধ্যমে বিষয়টি যেভাবে আলোচিত হচ্ছে, সে সম্পর্কে তিনি শুনেছেন। তবে আগাম অনুমানের ভিত্তিতে মন্তব্য করা যুক্তিসংগত নয় উল্লেখ করে স্পিকার জানান, রাষ্ট্রপতি কী সিদ্ধান্ত নেবেন তা তাঁর জানা নেই।

নির্ধারিত সময়ের আগেই প্রত্যাবর্তন প্রসঙ্গে স্পিকার জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁর ২৬ জুলাই দেশে ফেরার কথা ছিল। তবে মেডিকেল চেকআপ এবং ব্যক্তিগত কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় তিনি আগাম ফিরে এসেছেন। এর আগে গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন তিনি।

সাংবিধানিক ধারাবাহিকতা ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন সংক্রান্ত বিষয়ে স্পিকার স্পষ্ট করেন যে, রাষ্ট্রপতির অনুপস্থিতি বা পদশূন্যতায় সংবিধান নির্ধারিত পথেই রাষ্ট্র পরিচালনা হয়। সংবিধানে উল্লেখিত নিয়ম অনুসারে রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করে।

বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারকে সম্বোধন করে লিখিত ও স্বহস্তে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

ইতিপূর্বে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের তৎকালীন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026