1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবিলায় আসিয়ান ও টিএসির সঙ্গে কাজ করবে বাংলাদেশ প্রতিশ্রুতির প্রতিফলন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ পানিসম্পদ মন্ত্রীর মার্কিন নতুন শুল্কে বাণিজ্য পরিস্থিতির পরিবর্তন ঘটবে না: বাণিজ্যমন্ত্রী কুনমিং-চট্টগ্রাম সড়ক সংযোগ ও ফ্রি শিশু হৃদরোগ চিকিৎসা শিবিরের সমাপনী মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৩৭ কাকরাইলে ঢাকা জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত রাষ্ট্রপতির পদত্যাগ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদ স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

উদীয়মান বৈশ্বিক হুমকি মোকাবিলায় আসিয়ান ও টিএসির সঙ্গে কাজ করবে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক

উদীয়মান বৈশ্বিক হুমকি ও আঞ্চলিক সংকট মোকাবিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) সদস্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসি চুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মহামারি, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, সাইবার হামলা ও বৈশ্বিক সরবরাহব্যবস্থার বিপর্যয় প্রতিরোধে যৌথ আগাম সতর্কীকরণ ব্যবস্থা, অভিন্ন ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট ব্যবস্থাপনা কাঠামো তৈরি অপরিহার্য। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সাইবার অপরাধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপতথ্য ছড়ানো প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন তিনি।

উল্লেখ্য, পাঁচ দশক আগে আসিয়ান অঞ্চলে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে অনহস্তক্ষেপের নীতি অনুসরণে টিএসি সই হয়। ২০০৭ সালে বাংলাদেশ এ চুক্তিতে যুক্ত হয়। সম্মেলনের ফাঁকে চিলি, নেদারল্যান্ডস, ফিলিপাইন ও কাতারের নীতিপ্রণেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পানি সম্পদ ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) বৈঠকে অংশ নিতে ম্যানিলায় অবস্থান করছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026