1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এমপিওভুক্ত শিক্ষকদের ১৫ শতাংশ বাড়িভাড়ার নতুন হার কার্যকর স্বাধীনতার ৫৪ বছর: ফুটবলের আবেগের বাইরে বাংলাদেশ-লাতিন আমেরিকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের বিবর্তন সারাদেশে সোয়া ৭ কোটির বেশি নাগরিক পেলেন স্মার্টকার্ড নকল ও প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন চলতি বছরের ফিরতি হজ ফ্লাইট সম্পন্ন, দেশে ফিরেছেন ৭৯ হাজার ১০০ হাজি সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও একজনের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে মেট্রোরেল চলাচল ৩ ঘণ্টা বন্ধ দেশে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে বাধ্যতামূলকভাবে চালু হলো ‘বাংলা কিউআর’ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য অনলাইন জুয়া ও বেটিং রুখতে সংসদে নতুন আইন পাস, সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এই হামলায় চন্দ্রনাথ রথের পাশাপাশি তার গাড়িচালক ও অপর এক সহযোগী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে চন্দ্রনাথ রথ গাড়ি নিয়ে যাওয়ার সময় দোহারিয়া এলাকায় একটি চার চাকার গাড়ি তার গতিরোধ করে। একই সময়ে তিনটি মোটরসাইকেলে আসা বেশ কয়েকজন দুর্বৃত্ত গাড়িটিকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা চন্দ্রনাথকে লক্ষ্য করে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এতে একটি গুলি তার মাথায় বিদ্ধ হয় এবং তিনি গাড়ির ভেতরেই লুটিয়ে পড়েন। ওই অবস্থাতেই প্রাণভয়ে গাড়িচালক দ্রুত গতিতে প্রায় এক কিলোমিটার দূরে মধ্যমগ্রামের বিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে পৌঁছান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্য দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা হাসপাতালে ভিড় করেন। সেখানে উপস্থিত হন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক কৌস্তব বাগচী, শংকর ঘোষ, অর্জুন সিং ও রুদ্রনীল ঘোষসহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং তদন্ত তদারকি করতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তা এবং উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার পুষ্পা। হাসপাতাল প্রাঙ্গণে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থক জড়ো হয়ে এ ঘটনার বিচার দাবি করেন।

পুলিশি তদন্তের অগ্রগতি সম্পর্কে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গাড়ি ইতিমধ্যে জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, গাড়িটিতে শিলিগুড়ির নিবন্ধিত একটি ভুয়া নম্বর প্লেট ব্যবহার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরা রাতেই ঘটনাস্থল ও গাড়ি থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার বারাসাত জেলা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, গত দুদিন ধরে চন্দ্রনাথের ওপর নজরদারি চালানো হচ্ছিল এবং এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি বিজেপি কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। পুলিশ তদন্ত করছে, তাই এখনই চূড়ান্ত মন্তব্য করা ঠিক হবে না। তবে তিনি নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার এবং যথাযথ বিচারের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন।

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগীকে জনসমক্ষে গুলি করে হত্যার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ভুয়া নম্বর প্লেটধারী গাড়ি ব্যবহার করে এই হামলা চালানোয় এটি একটি সুপরিকল্পিত অপরাধ বলে ধারণা করছেন গোয়েন্দারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের বিষয়টি এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026