1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
এক মাসে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৩০ জন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা জুলাইয়ের মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও জুতা বিতরণ: প্রতিমন্ত্রী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা কূটনৈতিক উপায়ে সংকট সমাধানে ইরানের প্রস্তুতির বার্তা; অধিকার রক্ষায় অনড় পেজেশকিয়ান ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন, মরদেহ দেশে পৌঁছাবে শনিবার এক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে মার্কিন চুক্তির সম্ভাবনা, আশাবাদী ট্রাম্প হায়দরাবাদে এক বিয়ের অনুষ্ঠানে সামান্থা ও নাগা চৈতন্য, এড়িয়ে চললেন একে অপরকে রেকর্ড উচ্চতায় সোনার দাম, ২২ ক্যারেট ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন বিরোধী চিরুনি অভিযান জোরদার: ১৫০ জন আটক তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা: পিছিয়ে গেল থালাপতি বিজয়ের শপথ গ্রহণ

পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট: মমতার পদত্যাগে অস্বীকৃতি ও রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় সত্ত্বেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগে অনীহা প্রকাশের ফলে রাজ্যে এক নজিরবিহীন সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। আজ ৭ মে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বর্তমান রাজ্য সরকারের সাংবিধানিক মেয়াদ শেষ হতে চললেও মুখ্যমন্ত্রী এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় জনমনে নানা প্রশ্নের উদ্রেক হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে আভাস দিয়েছেন জ্যেষ্ঠ আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞরা।

ভারতের সংসদীয় গণতন্ত্রের রীতি অনুযায়ী, নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজয় নিশ্চিত হলে বিদায়ী মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এই প্রক্রিয়ার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে ‘কেয়ারটেকার’ বা তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানান রাজ্যপাল। তবে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় মেনে নিয়ে পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোয় সেই স্বাভাবিক প্রক্রিয়াটি ব্যাহত হচ্ছে। অন্যদিকে, নির্বাচনে জয়ী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী ৯ মে শনিবার রবীন্দ্র জয়ন্তীর দিনে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের ঘোষণা দিয়েছে। ফলে আজ রাত ১২টার পর থেকে শনিবারের শপথ অনুষ্ঠানের মধ্যবর্তী সময়টুকুতে রাজ্যে কোনো বৈধ সরকার থাকছে না।

ভারতের সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর বর্তমান সরকার আর এক মুহূর্তও ক্ষমতায় থাকার আইনি বৈধতা রাখে না। আইনজ্ঞদের মতে, মুখ্যমন্ত্রী যদি স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ না করেন, তবে আজ মধ্যরাত অর্থাৎ ১২টা ১ মিনিট থেকেই রাজ্যে প্রশাসনিক শূন্যতা এড়াতে রাষ্ট্রপতি শাসন জারি করা জরুরি হয়ে পড়বে। ভারতের ইতিহাসে এর আগে কোনো বিদায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর এভাবে পদত্যাগ না করার নজির নেই। প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুতেও বুধবার সরকারের মেয়াদ শেষ হয়েছে, তবে সেখানে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রীতি মেনে পদত্যাগ করেছেন এবং রাজ্যপাল তাকেই নতুন সরকার গঠন পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধারাবাহিকতা রক্ষা না হওয়াকে ভারতের সংসদীয় রাজনীতির ইতিহাসে একটি ব্যতিক্রমী ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ হরিশ সালভে জানিয়েছেন, সংবিধান অনুযায়ী আজ ৭ মে রাজ্যপাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করতে পারেন। তিনি যদি সেই নির্দেশনা অমান্য করেন, তবে রাজ্যপালের হাতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করা ছাড়া বিকল্প পথ থাকবে না। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে এই ২৪ থেকে ৩৬ ঘণ্টা সময়কাল রাজ্য সরাসরি কেন্দ্রীয় শাসনের অধীনে চলে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

এদিকে প্রশাসনিক প্রস্তুতি হিসেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতোমধ্যে ২৯৩টি বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়কদের নাম সম্বলিত গেজেট নোটিফিকেশন রাজ্যপালের কাছে হস্তান্তর করেছেন। এই তালিকার ভিত্তিতেই রাজ্যপাল সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আনুষ্ঠানিক আহ্বান জানাবেন। তবে রাজনৈতিক ও আইনি বিশ্লেষকরা মনে করছেন, ৮ মে শুক্রবার সারাদিন পশ্চিমবঙ্গ কেন্দ্র শাসিত অবস্থায় থাকবে কিনা, তা এখন সম্পূর্ণ নির্ভর করছে বিদায়ী মুখ্যমন্ত্রীর পরবর্তী পদক্ষেপের ওপর। যদ শেষ পর্যন্ত তিনি নিজের অবস্থানে অনড় থাকেন, তবে নবনির্বাচিত সরকারের শপথের আগেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনিবার্য হয়ে উঠবে।সূত্র : এই সময়

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026