1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরে বে টার্মিনাল নির্মাণে সিঙ্গাপুরের প্রস্তাব, দক্ষ জনশক্তি ও বিনিয়োগ বাড়াতে উদ্যোগ গণিত চর্চা ও অলিম্পিয়াডের প্রসারে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর চাঁদাবাজির এক লাখ টাকা না পেয়ে অটোরিকশাচালককে গুলি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আখতার হোসেনের চুক্তি বাতিল এআইপ্রযুক্তিনির্ভর বিদেশি সাইবার হামলার মুখোমুখি তাইওয়ান, সরকারি সংস্থায় নিরাপত্তা জোরদার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ: বিশ্বমিডিয়ায় দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথে বৃদ্ধি পাচ্ছে ফ্লাইট সংখ্যা, সুযোগ তৈরি হচ্ছে নতুন কার্গো নেটওয়ার্কের চকরিয়ায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

মধ্যপ্রাচ্য সংকট নিরসনে দেশবাসীর দোয়ার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার দেখা হয়েছে

ধর্ম ডেস্ক

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ আজ রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে দেশবাসীর প্রতি মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে দোয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্যে আয়োজন করা হয়।

মন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। তিনি দেশবাসীকে অনুরোধ করেন, আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করেন এবং দেশের বর্তমান সমস্যাগুলো সমাধান করে দেন। এছাড়া, তিনি দোয়া কামনা করেন যাতে ইসলাম, মুসলিম উম্মাহ এবং সকল প্রকার ন্যায়ের পথ হেফাজত পায়।

তিনি বিশেষভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা ও কল্যাণের জন্যও সকলের নিকট দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে মন্ত্রী দেশ, জাতির এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ১০ হাজার রোজাদার ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026