1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চীনের বিনিয়োগে বাংলাদেশের ক্রীড়া খাত আধুনিকীকরণের পরিকল্পনা দম বাংলাদেশের চলচ্চিত্রে ভিজুয়াল নন্দনের নতুন দিগন্ত ইতালি বিশ্বকাপ থেকে বাদ, বসনিয়া ও হার্জেগোভিনা ইতিহাসে ফিরল তুরস্ক ২৪ বছর পর ফিরল বিশ্বকাপে সুইডেন ঘরের মাঠে পোল্যান্ডকে হারিয়ে নিশ্চিত করল বিশ্বকাপ যাত্রা ইরান যুদ্ধবিরতিতে রাজি নয়, চায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি রূপপুরে পারমাণবিক জ্বালানি লোডিং ৭ এপ্রিল, বিদ্যুৎ উৎপাদনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি ইরানের হামলা সক্ষমতা থাকলেও অস্তিত্বগত হুমকি নয়: নেতানিয়াহু রাজধানীতে ফুটপাত দখলমুক্তে আজ থেকে ডিএমপির অভিযান শুরু মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে পুতিন–বিন জায়েদের ফোনালাপ, কূটনৈতিক সমাধানের ওপর জোর

ভুয়া তথ্য ও গুজব প্রতিরোধে এনসিএসএ’র বিশেষ সেল গঠন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

 আইন আদালত ডেস্ক

ঢাকা: আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য, বিভ্রান্তিকর কনটেন্ট ও গুজব প্রতিরোধে একটি বিশেষ সেল গঠন করেছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ)। এই সেল সার্বক্ষণিকভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ, তথ্য যাচাই-বাছাই এবং সত্যতা নিশ্চিতের কাজ করবে।

এনসিএসএ’র নতুন উদ্যোগের আওতায় প্রধান উপদেষ্টার প্রেস উইং, প্রেস ইনফরমেশন বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। সেলটি নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে এমন যেকোনো ভুয়া তথ্য ও গুজব দ্রুত শনাক্ত করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য কাজ করবে।

এনসিএসএ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোন তথ্য বা কনটেন্ট শেয়ার করার আগে তার উৎস যাচাই করতে সকল নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে, যদি কোনো সন্দেহজনক, উসকানিমূলক বা দেশবিরোধী কনটেন্ট দেখা যায়, তবে তাৎক্ষণিকভাবে এনসিএসএ’র কাছে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।

এনসিএসএ’য়ের পক্ষ থেকে বলা হয়েছে, দেশবিরোধী চক্রের ফাঁদে পড়ে ভুল বা ভুয়া তথ্য, ছবি ও ভিডিও প্রচার থেকে বিরত থাকতে এবং অন্যদেরও সচেতন করার জন্য সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেলটি জনগণের সহযোগিতায় তথ্য যাচাইয়ের কাজ করবে এবং এটি সাইবার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সাইবার নিরাপত্তা বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি এবং সাইবার অপরাধের প্রতিরোধে এনসিএসএ ২৪/৭ হেলপলাইন সেবা চালু করেছে। এই সেবার মাধ্যমে নাগরিকরা বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন। এছাড়া, ভুয়া তথ্য, গুজব, অনলাইন হয়রানি, অশ্লীল কনটেন্ট এবং সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য আলাদা আলাদা ই-মেইল ঠিকানা খোলা হয়েছে। অভিযোগ গ্রহণের জন্য খোলা ই-মেইল ঠিকানাগুলো হলো:

  1. অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগের জন্য

  2. ভুয়া তথ্য, গুজব বা misinformation/disinformation সংক্রান্ত অভিযোগের জন্য

  3. ফেক প্রোফাইল, অশ্লীল কনটেন্ট ও অনলাইন হয়রানি সংক্রান্ত অভিযোগের জন্য

  4. গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) প্রতিষ্ঠানে সাইবার হামলা সংক্রান্ত অভিযোগের জন্য

এনসিএসএ জনগণকে ডিজিটাল পরিসর নিরাপদ ও দায়িত্বশীলভাবে ব্যবহার করার জন্য সহযোগিতা কামনা করেছে এবং সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026