1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে বছরব্যাপী নানা আয়োজন সাইবার সুরক্ষা আইন সংশোধন খসড়া পর্যালোচনায় ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের আবহমান কালের মূল মূল্যবোধ: প্রধানমন্ত্রী দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আসামি ৫ চট্টগ্রামে হু হু করে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, এক মাসেই আক্রান্ত চারগুণ ইউরোপের ৬ দেশে রেনাটার থাইরয়েড ওষুধ রপ্তানির অনুমোদন তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায়: ইয়াও ওয়েন

দেশে জুন মাসে ৩৩৩ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

ডেস্ক

সদ্য সমাপ্ত জুন মাসে সারা দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় অন্তত ৩৩৩ জন নির্যাতনের শিকার হয়েছেন, যার মধ্যে কন্যাশিশুর সংখ্যাই বেশি। সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট অপরাধ। ১ জুলাই মানবাধিকার ও নারী অধিকার সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ আয়োজিত নিয়মিত পর্যবেক্ষণ রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। দেশের নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতার এই চিত্রকে উদ্বেগজনক বলে অভিহিত করছেন মানবাধিকার কর্মীরা।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে মোট ৩৩৩ জন নির্যাতনের শিকার ব্যক্তির মধ্যে ১৭৭ জন কন্যাশিশু এবং ১৫৬ জন প্রাপ্তবয়স্ক নারী। মাসজুড়ে মোট ১০০টি ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৭২ জন কন্যাশিশু এবং ২৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৪ জন, যার মধ্যে কন্যাশিশু ও নারীর সংখ্যা সমান ১২ জন করে। অত্যন্ত উদ্বেগজনক তথ্য হলো, ধর্ষণের পর ৭ জন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের গ্লানি সইতে না পেরে ১ জন কন্যাশিশু আত্মহত্যা করেছে। একই সময়ে আরও ৩১ জন কন্যাশিশু ও ৩ জন নারীসহ মোট ৩৪ জনকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুন মাসে বিভিন্ন ধরনের সহিংসতার কারণে মোট ৫৪ জন নারী ও কন্যাশিশু প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ৪৫ জন নারী এবং ৯ জন কন্যাশিশু রয়েছেন। এর বাইরে ৩৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং ১২ জন নারী ও কন্যাশিশু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অন্যান্য অপরাধের মধ্যে ৪৩ জন নারী ও কন্যাশিশু যৌন সহিংসতার শিকার হয়েছেন, যার মধ্যে ১১ জন যৌন নিপীড়ন এবং ২৯ জন উত্ত্যক্তকরণের মুখোমুখি হয়েছেন। পাশাপাশী ১৯ জন শারীরিক নির্যাতন, ৫ জন যৌতুক-সংক্রান্ত সহিংসতা, ৩ জন এসিড ও অগ্নিদগ্ধ এবং ২ জন নারী ও কন্যাশিশু পাচারের শিকার হওয়ার তথ্য মিলেছে।

আইনজীবী ও সমাজবিজ্ঞানীদের মতে, নারী ও শিশুদের ওপর এই ধারাবাহিক সহিংসতা রোধে কেবল আইনের কঠোর প্রয়োগই যথেষ্ট নয়, বরং বিচার প্রক্রিয়ার গতি ত্বরান্বিত করা এবং অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক আন্দোলন জোরদার না করলে এই প্রবণতা রুখে দেওয়া কঠিন হবে। বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়ন, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করা এবং প্রশাসনের কঠোর নজরদারির তাগিদ দিয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026