1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, দুই যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

ঢাকা: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর দলের নেতাকর্মীরা দুই যুবককে ধাওয়া দিয়ে আটক করেছে এবং তাদের পুলিশে সোপর্দ করেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে জানা যায়, বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর দলীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে ধাওয়া করেন। এক যুবককে আটক করে পুলিশে দেয়ার আগে, এনসিপি নেতাকর্মীরা তাকে মারধর করেন। আটক যুবক তার নাম ইউসুফ এবং বাড়ি শরীয়তপুর বলে পরিচয় দিয়েছেন।

জিজ্ঞাসাবাদে ইউসুফ জানান, “সজিব এবং রাকিন আমাকে বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করতে বলেছিল। বাইকে সজিব আমাকে নিয়ে আসছিল, এরপর সে একদিকে দৌড়ে পালিয়ে যায়, আমি আরেক দিকে দৌড় দিচ্ছি।”

ইউসুফ আরো বলেন, “আমার নাম ইউসুফ, বাড়ি শরীয়তপুর। গুলিস্তানে থাকি এবং পাঁচ-ছয় মাস ধরে দর্জির কাজে নিয়োজিত আছি।”

এ ঘটনার পর, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে এবং আটককৃত যুবকসহ অন্যদের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসী এবং এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026