1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

বাংলাদেশ সচিবালয় ও যমুনা এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে

আইন আদালত ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে।

বুধবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং III/৭৬)-এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় ও তার সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে কোনো ধরনের গণজমায়েত বা রাজনৈতিক কার্যক্রম অনুষ্ঠিত করা যাবে না।

নিষিদ্ধ এলাকা হিসেবে নির্ধারিত হয়েছে—হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা।

ডিএমপি গণবিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, উল্লিখিত এলাকায় কোনো ব্যক্তি, সংগঠন বা রাজনৈতিক দল অনুমতি ছাড়া সভা-সমাবেশের চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। জনসাধারণকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সচিবালয় ও যমুনা এলাকা সরকারি ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা বলবৎ থাকা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ বা যেকোনো ধরনের গণজমায়েত আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026